Landscape view not supported, please use protrait view!

Warning: Use of undefined constant pic1 - assumed 'pic1' (this will throw an Error in a future version of PHP) in /home/hncwxdfb/public_html/full_news.php on line 15

Warning: Use of undefined constant vdolink - assumed 'vdolink' (this will throw an Error in a future version of PHP) in /home/hncwxdfb/public_html/full_news.php on line 25
অপারেশন সুন্দরবনের ডাবিং চলছে

অপারেশন সুন্দরবনের ডাবিং চলছে

একঝাঁক তারকা নিয়ে এই বছরেই মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। এখন চলছে ডাবিঙের কাজ। রাজধানীর সাউন্ডবক্স স্টুডিওতে ডাবিঙে অংশ নিয়েছেন অভিনয়শিল্পীরা। অভিনেতা সিয়াম আহমেদ রবিবার ডাবিঙে অংশ নেন। আগামী ফেব্রুয়ারি মাসের পুরোটা জুড়ে ডাবিঙের কাজ চলছে। এরপরই সম্পাদন ও মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রিয়াজ, জিয়াউল রোশান, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান ও মনোজ প্রামানিক

অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কীভাবে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করেছে, তা তুলে ধরা হয়েছে।
দেশপ্রেম, রোমাঞ্চ, রহস্য, সাহস, দীর্ঘদিনের অপরাধের শেকড় উন্মোচন, অপরিসীম প্রতিকূল এবং রহস্যে ঘেরা বনভূমি সুন্দরবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। শিগগিরই ছবির টিজার প্রকাশ হবে জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শুরুর আগে এক বছরের অধিক সময় সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন পরিচালক দীপংকর দীপন ও তার টিম। সিনেমার শুটিং হয়েছে- মুন্সিগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, লবনচরা, সুন্দরবনের দুবলার চর, কটকা, কালিকা চর, পুটনীচর, এবং মংলা। পোড়া বাড়ী, গাজীপুর, জয়মনি, র‌্যাব ট্রেনিং স্কুল, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর।


Notice: Undefined variable: bdimg in /home/hncwxdfb/public_html/full_news.php on line 44

Notice: Undefined variable: pic3 in /home/hncwxdfb/public_html/full_news.php on line 48

Warning: Use of undefined constant hed - assumed 'hed' (this will throw an Error in a future version of PHP) in /home/hncwxdfb/public_html/full_news.php on line 57

অপারেশন সুন্দরবনের ডাবিং চলছে